শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

কাটপিছ শুনে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই: পপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

নব্বই দশক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির দর্শক ও ভক্তের সংখ্যা প্রচুর। জনপ্রিতার পাশাপাশি পপি তার নিজের গ্লামার এখনও ধরে রেখেছেন অতি যত্নে। নতুন করে নিজেকে উপস্থাপন করছেন নায়িকা। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে পর্দায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

পরিশ্রম করে নিজের ওজন কমিয়েছেন। নিজেকে করে তুলেছেন আরও বেশি আকর্ষণীয়া। নতুন খবর হচ্ছে- পরিচালক বুলবুল বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘কাটপিছ’ নিয়ে আসছেন পপি। সিনেমারর পরিচালক পপির জন্মদিনে ফেসবুকে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেন। পোস্টারটি দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেন। যা নিয়ে পপিভক্তদের মাঝে নানান জল্পনা-কল্পনা শুরু হয়।

অবশেষে পপি সবাইকে আশ্বস্ত করলেন। তিনি বলেন, ‘নাম কাটপিছ শুনে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই। এটি সুন্দর একটি গল্পের সিনেমা। গল্পটি আমার ভালো লেগেছে। তাই কাজটি করছি। বরাবরই আমি চ্যালেঞ্জিং ও গল্প প্রধান সিনেমাতে কাজ করে আসছি।

এই সিনেমাটাও তেমনি ভিন্ন আবহের। এতে আমার চরিত্রটির মধ্যে বৈচিত্র্যতা রয়েছে। আমার বিপরীতে থাকবে একাধিক নায়ক। তবে কারা থাকবে তা এখনই জানাতে চাই না। এটি চমক হিসেবেই থাক।

‘কাটপিছ’ সিনেমাটি চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক ভালো ভালো চলচ্চিত্রের ভেতরও হঠাৎ অনাকাঙ্ক্ষিত দৃশ্য ঢুকে যেত। তখন পরিবার নিয়ে চলচ্চিত্র দেখা যেত না। ঢালিউড তখন দর্শক হারিয়েছে। ওই সময়টাই তুলে আনা হবে এ সিনেমায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft