1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কর্মসূচির তারিখ পেছাল বিএনপি - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

কর্মসূচির তারিখ পেছাল বিএনপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ কয়েক নেতাকে সাজা দেয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ১৬ অক্টোবরের পরিবর্তে ২১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়াও মহিলা দলের মানববন্ধন ১৭ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর এবং শ্রমিকদলের মানববন্ধন ১৮ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর পালিত হবে।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা।

তিনি বলেন,‘পূজার কারণে এসকল কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে’।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, সানাউল্লাহ মিয়া, কবি আব্দুল হাই শিবদার, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসির রায় দিয়েছেন বিচারক। বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১১জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার দুপুরে এই রায় দেন। রায়ের সময় ৩১ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

ঘটনার দীর্ঘ প্রায় ১৪ বছর পর মতিঝিল থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দু মামলার রায় ঘোষণা করা হল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft