1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

উস্কানিমূলক তথ্য দিলেই কঠোরভাবে দমন: বেনজীর আহমেদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কোনো বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের সকল উৎসব সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে মহামিলনে পরিণত হয়। তবে কোনো ধরনের অপশক্তি যাতে কোনো প্রকার উস্কানিমূলক সংবাদ কিংবা তথ্য পরিবেশন করতে না পারে, সোশ্যাল মিডিয়াতে বিকৃত ও উস্কানিমূলক তথ্য পরিবেশন করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য র‌্যাব ফোর্স সতর্ক রয়েছে এবং তা কঠোরভাবে দমন করা হবে।’

সোমবার দুপুরে রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেনজীর আহমেদ।

রবিবার শারদীয় দুর্গাপূজার বোধন অনুষ্ঠিত হয়েছে। আজকে ষষ্ঠী পূজার মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব উদযাপন শুরু হয়েছে।

র‌্যাব ডিজি বলেন, ‘এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যার সংখ্যা গত বছরের তুলনায় এক হজার ৫৭২টি বেশি। আমার মনে আছে, ২০০৮/০৯ সালে ৯ হাজারের কিছু বেশি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বাংলাদেশে এত সংখ্যক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিনিয়ত সুসংহত হচ্ছে। তাছাড়া বাংলাদেশে জনগণের সহযোগিতা ও সমর্থনে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হচ্ছে।’

পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ‘যেখানে যেখানে র‌্যাব ফোর্স মোতায়েন রয়েছে, এসব জায়গার পূজামণ্ডপে নিরাপত্তা দেবে র‌্যাব।’ এ সময় প্রধানমন্ত্রীর একটি উক্তি টেনে এনে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। বাঙ্গালি উৎসবমুখর জাতি। পূজা উপলক্ষে এখানে মহামিলন তৈরি হয়।’

‘পূজা উপলক্ষ্যে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে মহামিলন তৈরি হবে। সেজন্য নিরাপত্তা বিবেচনায় র‌্যাব সার্বিক দৃষ্টি রাখছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের জঙ্গিবাদী হামলা কিংবা হামলার শঙ্কা যাতে তৈরি না হয় সেজন্য আমরা দৃষ্টি রাখছি’-যোগ করেন র‌্যাব ডিজি।’

দেশবাসীকে অনুরোধ জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কোথাও কোনো উস্কানিমূলক অপতৎপরতা দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন। কেউ কোনো ধরনের মিথ্যা গুজব, উস্কানিমূলক প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। আমাদের জানি, দেশে ক্ষীণ ও ছোট ছোট অপশক্তিগোষ্ঠী এ ধরনের উৎসবের আনন্দ নষ্ট করার অপচেষ্টা গ্রহণ করে থাকে। আমরা তাদেরকে দমন করে আসছি। আমাদের মধ্যে এই অপশক্তি কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র আসে। এ ব্যাপারে র‌্যাব কী ধরনের ভূমিকা নিচ্ছে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘নির্বাচনের প্রাক্কালে বিশেষ দিন নয়, সার্বক্ষণিক নজরদারি রাখা হয়। অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে না থাকে সেজন্য র‌্যাব অতি সতর্ক অবস্থায় রয়েছে। যে কারণে প্রতিদিনই অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর র‌্যাব। এছাড়া বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও সতর্ক রয়েছে র‌্যাব।’

এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান, র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাসেম, বনানী পূজা কমিটির সভাপতি সুবোল চন্দ্র সাহা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft