1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

উত্তেজনার মধ্যেই জার্মানিতে ইউরোপের সর্ব বৃহৎ মসজিদের উদ্বোধন করলেন এরদোগান

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জার্মানিতে বৃহত্তম মসজিদ উদ্বোধন করেছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কোলনে শহরে নতুন নির্মিত এ মসজিদ জার্মানির সবচেয়ে বড় ও বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার কঠোর নিরাপত্তা মধ্যে কোলনে শহরে নবনির্মিত মসজিদটি উদ্বোধন করেন তুর্কী প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে তিনি ৩ দিনব্যাপী জার্মানী সফরের ইতি টানেন।

তবে কোলনে শহরে এরদোগানের আগমণ উপলক্ষ্যে বিক্ষোভ দেখিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। তারা তুরস্কের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও সংখ্যালঘু কুর্দীদের প্রতি সরকারের আচরণের প্রতিবাদ জানান।

একই সময় তুর্কী প্রেসিডেন্টের সমর্থনেও হাজার হাজার তুর্কী অভিবাসী রাজপথে অবস্থান নেন। তারা এরদোগানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এরদোগান জার্মানিতে তিন দিন অবস্থান করেন।

এ সময়ে তিনি দুই দফা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে উভয় দেশের সরকার প্রধান পারস্পরিক সম্পর্ক জোরদারে ঐক্যমত প্রকাশ করেন। তবে তুরস্কের নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে জার্মানির উদ্বেগের কথা জানান মার্কেল। বিপরীতে জার্মানির বিরুদ্ধে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তার তিন দিনের জার্মানি সফর শেষ করেন তুর্কি অধ্যুষিত কোলনে শহর ভ্রমণের মাধ্যমে। এরদোগানের কোলনে শহরের সফরের খবর ছড়িয়ে পড়লে শহরটির কুর্দি লোকজন সহ শত শত মানুষ রাস্তায় নেমে পড়েন।

এরদোগান শনিবার জার্মানিতে তার সফর শেষে একে ‘সফল’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন- ‘জর্মানির কর্মকর্তাদের সাথে আমাদের দুইদিনের বৈঠকের পর তুর্কি এবং জার্মানির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।’

তিনি তার এই সফরকে দেশ দুটোর মধ্যকার দুই বছর ধরে চলমান উত্তেজনার উপশমকারী হিসেবে বর্ণনা দেন। তার এই সফর বার্লিনের সাথে আঙ্কারার কূটনৈতিক অচলাবস্থা গলাতে সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো যুক্ত করে বলেন- ‘তুরস্ক এবং জার্মানির মধ্যকার মতপার্থক্যকে ভুলে যৌথ স্বার্থে কাজ চালিয়ে যেতে হবে।’
শনিবার এরদোগান জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কোলনে সফর করেন এবং সেখানে তিনি ইউরোপের সর্ব বৃহত্তম মসজিদের উদ্বোধন করেন। এই মসজিদটি নির্মাণ করেছে তুর্কি-জার্মান ইসলামিক সংগঠন বা DITIB যা তুর্কি অর্থায়নে পরিচালিত।

মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আগত অতিথিদের উদ্দেশ্যে করে বলেন- ‘একটি খারাপ পরিস্থিতিতে জার্মানিতে আমাদের সফর খুবই ফলপ্রসূ হয়েছে।’, ‘আমি জোর দিয়ে বলছি যে, আমাদের মধ্যকার বিভেদ ভুলে এখন দরকার যৌথ উদ্যোগে সামনে এগিয়ে চলা।’

এরদোগান কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উপর আরো কঠোর হওয়ার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান। জার্মানির সরকার কর্তৃক আয়োজিত শুক্রবার রাষ্ট্রীয় এক মধ্যাহ্নভোজে এরদোগান জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টারকে বলেন- ‘জার্মানিতে এখনো হাজার হাজার কুর্দি সন্ত্রাসী বসবাস করছে।’

প্রসঙ্গত, কুর্দিস্তান ওয়ার্কস পার্টি(PKK) নামক সংগঠনটিকে তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করে রেখেছে।

এরদোগান আরো বলেন, ‘ফুটবল খেলোয়াড় মেসুত ওজিলকে জার্মানির ফুটবল ফেডারেশন জোরপূর্বক অবসরে যেতে বাধ্য করেছে কারণ তিনি একজন তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড়।’

এরদোগান জার্মানির প্রতি দ্বৈত নাগরিকত্বকে সম্মান জানাতে আহ্বান জানিয়ে বলেন- ‘এ সকল বর্ণবাদের অবশ্যই অবসান ঘটানো দরকার।’

এরদোগানের সমর্থক এবং বিরোধীরা মুখোমুখি
এরদোগানের কোলনে শহরে সফরের সময় শহরটির কুর্দি কমিউনিটির সদস্যরাসহ শত শত শহরবাসী এরদোগান বিরোধী বিক্ষোভে অংশ নিতে রাজপথে নেমে পড়েন। এসময় তারা তুরস্কে মানবিক সংকটের চিত্র সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অন্যদিকে এরদোগানের সমর্থকরা রাজপথে নেমে পড়েন এবং তারা উদ্বোধন হতে যাওয়া মসজিদের উদ্দেশ্যে রাস্তার পাশে লাইন ধরে হাঁটতে থাকেন।

ডয়েচ ভেলের সাংবাদিক ক্রার্লা বেলিকার এক টুইট বার্তায় কোলন শহরের একটি আলোকচিত্র প্রকাশ করেন। যাতে দেখা যায় যে, উদ্বোধন হতে যাওয়া মসজিদটির দুপাশের রাস্তা ঘিরে এরদোগানের সমর্থক গোষ্ঠী এবং তার বিরোধীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।

কোলনে শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছিলেন। তারা মসজিদ উদ্বোধন উপলক্ষে নিরাপত্তার অজুহাতে যে কোনো ধরনের আতশবাজি ফাটানোকে নিষিদ্ধ করেছেন।

এরদোগান কোলনে শহরের পৌঁছেই সেখানকার উত্তর-রেইনে ওয়েস্টপালিয়া এর প্রধান আরমিন লাসচেট এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

সূত্রঃ ডয়েচ ভেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft