1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ইসরাইলি সেনাদের হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইহুদিবাদী সেনারা।

শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে চালানো ওই পাশবিক হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ ও ১৯০ জন আহত হয়েছেন। খবর পার্সটুড ‘র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনারা শুক্রবার ছয় ফিলিস্তিনি কিশোর ও যুবককে গুলি করে হত্যা করেছে। ইহুদিবাদী দখলদারদের পাশবিক হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

এদের মধ্যে এক কিশোরীসহ ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। গত ৩০ মার্চ একদিনে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলি সেনারা

শুক্রবার ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করেছিলো।

গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের এই বিক্ষোভ শুরু হয় এবং তখন থেকে প্রতি শুক্রবার গাজার অধিবাসীরা এই বিক্ষোভ করে আসছেন। ছয় মাসেরও বেশি সময় আগে থেকে শুরু হওয়ার পর গতকাল ছিল এই বিক্ষোভের ২৯তম শুক্রবার।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে অনুষ্ঠিত এ ধারাবাহিক বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন বিক্ষোভ শুরুর দিন ৩০ মার্চ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft