1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ইভিএম ব্যবহারের লক্ষ্যে আরপিও সংশোধনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

মন্ত্রিসভা আজ ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্বাধীন নির্বাচন কমিশনকে ‘ইভিএম’ ব্যবহারের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত এ সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পরবর্তী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবে।’
তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে খসড়া ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) আইন ২০১৮’ কার্যকর হবে।
মো. শফিউল আলম বলেন, সংশোধিত আইনে নির্বাচন কমিশনের বিধান অনুসারে প্রার্থীরা যে কোন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে মনোনয়নপত্র জমাদানের সুযোগ পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের পূর্বে ঋণ খেলাপিরা তাদের ঋণ পুনঃতফসিল করতে পারবেন। আগে তাদের মনোনয়নপত্র জমাদানের সাতদিন পূর্বে ঋণ পুনঃতফসিল করতে হতো।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft