1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে জয়

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগে মূল (কোর) কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দীর্ঘদিন আওয়ামী লীগ ও সরকারের পাশে থেকে কাজ করলেও এই প্রথম তিনি সরাসরি দলীয় ফোরামে যুক্ত হলেন। তিনি আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পরিচালনা (মূল) কমিটি’র সদস্য হয়েছেন।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথসভায় ৩৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে তিনি এ দায়িত্ব পেলেন।

৩৩ সদস্যের এ কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মূল সমন্বয় করবে। সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা ও পীরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য। নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোর কমিটিতে তাকে ১৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম কমিটি’র কো-চেয়ারম্যান এবং সদস্য সচিব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সজীব ওয়াজেদ জয় রয়েছেন সদস্য হিসেবে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রক্রিয়া সঙ্গে যুক্ত হলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্ল্যাহ, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কোষাধক্ষ্য এইচ এন আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপুমনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, দীপংকর তালুকদার, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার এবং উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া যৌথসভায় ১৪টি উপ-কমিটি অনুমোদনের পাশাপাশি আরও একটি নতুন উপ-কমিটি গঠন করা হয়। অর্থ বিষয়ক এ উপ-কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আর সদস্য সচিব হয়েছেন অর্থ বিষয়ক সম্পাদক টিপু মুন্সি।

পাশাপাশি লিগ্যাল অ্যাসিসট্যান্স ও লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবের পদে ড. সেলিম মাহমুদের পরিবর্তে আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft