1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আরপিও সংশোধন হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হতে পারে : সিইসি

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কশিনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) সংশোধন হলে সীমিত আকারে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে।
তিনি আজ শনিবার দুপুরে খুলনা পাবলিক হল চত্ত্বরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিইসি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন প্রয়োজন।
তিনি বলেন, ‘আইন সংশোধনের জন্য ইতোমধ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণলয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধন হয়ে গেলে সীমিত আকারে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হতে পারে।’
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মদ, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বক্তব্য রাখেন।
সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আইনের ভিত্তিতে সবার মতামত নিয়ে সীমিত আকারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এটি জোর করে চাপিয়ে দেয়া হবে না।’
তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে পাইলট আকারে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হয়েছে, যা দক্ষতার সাথে সফল হয়েছে।
এ পদ্ধতিতে ভোট গ্রহণ করলে নির্বাচনী ব্যয় ও জনবল কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন সিইসি।
জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
অনুষ্ঠানে ইভিএম সম্পর্কি বিভিন্ন তথ্য উপস্থাপন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়ন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন।
পাবলিক হল চত্ত্বরে প্রদর্শনীতে নগরীর কয়েকটি ওয়ার্ডের ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের ধারণা এবং ভোট গ্রহণের মহড়ার আয়োজন করা হয়।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft