
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ফারাহ প্রদেশের গর্ভনরের মুখপাত্র নাসের মেহরি বলেন, সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার পাশ্ববর্তী হেরাত প্রদেশের দিকে যাচ্ছিল। যার মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।