1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আন্দোলন হবে কোন বছর: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানির ঈদ গেলে বলে আন্দোলন হবে রোজার ঈদে, রোজার ঈদ গেলে বলে কোরবানির ঈদ- দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। ১০টা বছর। দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। দেখতে দেখতে ১০ বছর, মানুষ বাঁচে কয় বছর।

শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মাকে বাংলাদেশে প্রথম সম্মানিত করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে তার প্রতিদান কি আপনারা দেবেন? শুধু আপনারা দিলেই হবে না। এখন থেকে উঠান বৈঠকের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে বাংলাদেশে নারীদের প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সরকারের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছে? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?’

কাদের আরও বলেন, ‘বিএনপি নালিশী পার্টি। এরা মিথ্যাচার করে। জাতিসংঘের মহাসচিবের নামে ভুয়া চিঠি বানায়। এরা ভুয়া, ভুয়া, ভুয়া।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft