1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

অসুস্থ চামেলীর পাশে মুস্তাফিজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

অর্থের অভাবে ধুকে ধুকে মরছেন বাংলাদেশ প্রমীলা দলের নারী ক্রিকেটার চামেলী খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন সংবাদ।

আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে মূমুর্ষ অবস্থায় পৌছেঁছেন তিনি। মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।

অথচ ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত এই চামেলীই দাপটের সঙ্গে নিজের নৈপূণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং প্রমীলা ক্রিকেটে। ২০১০ সালের বাংলাদেশের এশিয়া কাপের রানার আপ দলের সদস্য ছিলেন চামেলী।

সেই চামেলী এখন শুয়ে আছেন বিছানায়। দেখে বোঝার উপায় নেই ২২ গজের মাঠে এক সময় দাপিয়ে বেড়াতেন তিনি।

রাজশাহী নগরীর দরগা পাড়া এলাকায় ‘ক্রিকেটার চামেলী খাতুনের’ নাম বললেই যে কেউ দেখিয়ে দেবে তার পৈত্রিক নিবাস। দুই জানালা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরই এখন চামেলীর পরিবারের ঠিকানা।

চিকিৎসকরা চামেলীকে দ্রুত দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সমাজের সকলের কাছে তার চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়েছেন। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। চামেলীকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft