1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অনেককে গোপনে হত্যা করিয়েছে পুতিন : ট্রাম্প

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সের্গেই স্ক্রিপাল হত্যাকাণ্ডে রাশিয়ার হাত রয়েছে, ব্রিটেনের এমন অভিযোগে আগেই সমর্থন দিয়েছিল আমেরিকা। এবার একটা স্বাক্ষাতকারে স্ক্রিপাল ছাড়া আরও অনেক রহস্যজনক হত্যাকাণ্ডের পিছনেও পুতিনের হাত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিবিএস’র।

রবিবার আমেরিকার সংবাদমাধ্যম সিবিএস-এ একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই সমস্ত হত্যার পিছনে সরাসরি পুতিনের নাম বলেন তিনি।

রাশিয়ায় ব্রিটেনের হয়ে কাজ করা প্রাক্তন চর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মারার চক্রান্তের ঘটনায় সরাসরি রাশিয়ার হাত রয়েছে, এমন অভিযোগে বর্তমানে তোলপাড় বিশ্ব। শুধু স্ক্রিপাল নয়, পুতিনের অনেক সমালোচকেরই রহস্যজনক মৃত্যু ঘটেছে। ওই সাংবাদিক এ সমস্ত রহস্যজনক মৃত্যু প্রসঙ্গেই প্রশ্নটা করেছিলেন।

সাংবাদিক লেসলি ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, হত্যাকাণ্ডে ভ্লাদিমির পুতিন জড়িত কিনা। তার উত্তরে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তাই। তবে এই ঘটনা আমাদের দেশে ঘটেনি।’ তার পর সাংবাদিক বলেন, ‘কিন্তু এটা করা উচিত হয়নি।’ ট্রাম্পও তার সঙ্গে একমত হন। জানান, রাশিয়ার এ রকম নির্দেশ দেওয়াই উচিত হয়নি।

এরপর ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্টিয়াল নির্বাচন এবং তাতে পুতিনের প্রভাব খাটানোর বিষয়টিও সামনে আনেন। এ ক্ষেত্রেও ট্রাম্প সায় দেন। পাশাপাশি তিনি এও জানান, শুধু রাশিয়াই নয়, তার বিশ্বাস চীনও এতে প্রভাব খাটিয়েছে। কিন্তু চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ ট্রাম্প দিতে পারেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft