রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

অনন্ত জলিলের ছবিতে ইরানি পরিচালক

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন দ্য ডে’ নামে ছবি নির্মাণ করছেন অনন্ত জলিল। এবার ছবিটির সঙ্গে যুক্ত হলেন ইরানি পরিচালক মোর্তেজা আতাশজমজম।

অনন্ত জলিল জানান, সোমবার আনুষ্ঠানিকভাবে ইরানি পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান।

বাংলাদেশের পাশাপাশি ইরান ও লেবাননের শিল্পীরা এ চলচ্চিত্রে অভিনয় করবেন। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করবেন ছবিটিতে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

অনন্ত জলিল বলেন, ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হবে ইরানে। যার জন্য দুই দেশের অনুমতিপত্র এবং অন্যান্য কাজ নিয়ে সময় দিতে হচ্ছে।

ছবিটির বাজেট এখনও ঠিক করা হয়নি। ইরানের ইস্পাহান, সিরাজ ও লেবাননের বৈরুতে ছবিটির দৃশ্যধারণ হবে।
পাশাপাশি আইএস জঙ্গিদের হাতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার বিভিন্ন শহরেও শুটিং করা হবে।

মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাব করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল এবং আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি দেয়া হবে।

অনন্ত জলিল বলেন, ইসলাম কখনই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে।

আর এতে মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মুসলমানরা সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। এটাই দেখানো হবে ছবিটিতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft