1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

সাদুল্যাপুরে হাবিবুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে হাবিবুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ অক্টোবর উপজেলায় সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত , এলাকার সকল সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে ঢুকে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুই ইয়াবাকারবারি। হাবিবুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।
হত্যাকারীরা এনায়েতপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে স্বাধীন মিয়া ও হামিদুর রহমানের ছেলে এনামুল হক দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিল। কিছুদিন আগে স্বাধীন মিয়া পুলিশের হাতে ধরা পড়ে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়। পুলিশের হাতে ধরা পড়ার জন্য হাবিবুর রহমানকে দায়ী করে স্বাধীন মিয়া। গতকাল সকাল ৯টার দিকে স্বাধীন ও এনামুল মদিনা প্রকল্পসংলগ্ন হাবিবুর রহমানের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করে এবং তাকে ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাবিবুর মারা যান।

এ ঘটনায় হত্যাকারী এনামুলের দ্বিতীয় স্ত্রী সাফি বেগম ও বাবা হামিদুরকে আটক করেছে পুলিশ এবং সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft