মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬৯ হাজার মানুষ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় গত সপ্তাহের শেষ দিন থেকে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ১২ জন প্রাণ হারিয়েছেন ও ৬৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বৃহস্পতিবার একথা জানায়।

ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, বৃষ্টি কমে আসলেও ভূমিধসের আশঙ্কায় নিরাপদে আশ্রয় নেয়া মানুষদের বাড়ি না ফিরতে বলা হয়েছে।

তিনি বলেন, নিম্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ নদীগুলোর পানি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এগুলো দুকূল উপচে বিস্তীর্ণ এলাকায় বন্যার সৃষ্টি হতে পারে। খবর সিনহুয়া’র।

কোদিপ্পিলি বলেন, দক্ষিণাঞ্চলীয় কালুকারা জেলায় ভূমিধসের রেড এলার্ট বহাল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

সাহায্যের প্রয়োজনে ও আটকে পড়া মানুষদের জন্য একটি জরুরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ডিএমসি। বন্যা উপদ্রুত এলাকায় শুকনা খাবার, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কাজে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রসিডেন্টে মাইথ্রিপালা সিরিসেনা আশ্রয় শিবির ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের শুকনো খাবার, খাবার পানি ও চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft