1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে।

গতকাল বৃহস্পতিবার(২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কৃষক ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ তেলিটারী গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে বৈঠক হলেও মানতে নারাজ আব্দুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান। এসময় দলবল নিয়ে অতর্কিত ভাবে ফজলুরের উপর দেশী অস্ত্রে হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন। কৃষক ফজলুরকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তার স্ত্রী আহেরন বেগম (৩৬) ও ছেলে তাইজুল ইসলাম (১২)।

স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কৃষক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মা ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে আব্দুর রহমানের চাচা শ্বশুর আবুল কাসেমকে আটক করছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সন্দেহজনকভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকী আসামিদেরও আটক করার চেষ্টা করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!