1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

রায় যাই হোক কর্মসূচি শান্তিপূর্ণ হবে: রিজভী।

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় যাই হোক না কেন, বিএনপি কোনো সহিংস কর্মসূচি দেবে না বলে নিশ্চয়তা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলার রায় ঘিরে প্রহসনের মঞ্চের পর্দা ওঠার পরের দৃশ্য নিয়ে চারদিকে সংশয় দেখা দিয়েছে। সরকারের নির্দেশিত এই ফরমায়েসি রায় বাস্তবায়নে নানা কিছু করা হচ্ছে।

সোমবার দেখলাম, সর্বোচ্চ আদালতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক মন্ত্রীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এই খালাস কার নির্দেশে, সেটি জানার জন্য লেখাপড়ার প্রয়োজন পড়ে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল বুধবার ২১ আগস্ট বোমা হামলা মামলার রায়ও সরকারের ইচ্ছার বাইরে হতে পারবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নিন্ম আদালতের বিচারকদের ওপর প্রতিনিয়ত চাপের কারণে মানুষ এখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগে দেখি কী রায় হয়? তবে রায় যাই হোক না কেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রে অঙ্গীকারাবদ্ধ বৃহৎ রাজনৈতিক দল। সব সময় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে।

রায়ের পরেও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে যে কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহবান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের কোনো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার জন্যই আহবান জানাচ্ছি।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার গায়েবি মামলায় সারাদেশে গ্রেফতারের ধুম শুরু করেছে। আগের বিচ্ছিন্ন ধারার হামলা-মামলা এখন নিরবচ্ছিন্ন ধারায় পরিণত হয়েছে। টার্গেট বিএনপিকে ধ্বংস করা।’

সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ, মুহাম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft