1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিপক্ষকে নির্মূলে ব্যস্ত সরকার: রিজভী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘কীভাবে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে আওয়ামী মহাজোট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে আইনি মুখোশে চক্রান্তের খেলা খেলছে, তা কারো অগোচর নেই’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

এসময় রিজভী বলেন, ২১ আগস্ট বোমা হামলা মামলায় ‘বেআইনি ও নজিরবিহীনভাবে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, এই কাজটি করার জন্যই বিচারিক আদালত থেকে অভিযোগপত্র ফিরিয়ে এনে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।

রিজভী দাবি করেন, ‘২০১১ সালের ৭ এপ্রিল মুফতি হান্নানকে অমানুষিক নির্যাতন করে তাকে দিয়ে আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বলানো হয়। তারেক রহমানের নাম বলানোর পর সে (মুফতি হান্নান) সুযোগ খুঁজছিল তা প্রত্যাহারের জন্য।’

এর পর রিজভী সাংবাদিকদের সামনে আদালতে দেওয়া মুফতি হান্নানের লিখিত জবানবন্দি তুলে ধরেন।

সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সরকারের ক্রোধ, রোষ আর জিঘাংসা কত ভয়ংকর, তা মুফতি হান্নানের জবানবন্দিতে ফুটে উঠেছে। তারেক রহমানসহ অন্যান্য নেতাকে এই মামলায় জড়ানোর জন্য মুফতি হান্নানের ওপর পৈশাচিক অত্যাচার করা হয়েছে।’

বিএনপির এই নেতা এ মামলায় আসামিরা ন্যায়বিচার পাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এ মামলায় তারেক রহমানসহ অন্যান্য নেতা ও সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা ন্যায়বিচার পাবেন কি না, সেটি নিয়ে জনগণের প্রশ্ন এখন দীর্ঘতর হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই বলেছেন, ‘যে দেশে প্রধান বিচারপতিই ন্যায়বিচার পায় না, সে দেশে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে?’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft