1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভুল নীতির কারণে বিশ্বের কেউ আর ওয়াশিংটনকে বিশ্বাস করে না: এরদোগান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আরও নিষেধাজ্ঞা দেয়ার হুমকি অন্যায় ও অসঙ্গত।

তুর্কি পার্লামেন্টে দেয়া এক ভাষণে সোমবার এরদোগান এ মন্তব্য করেন। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক ঘটনাপ্রবাহ থেকে ইরানকে বাদ দেয়ার প্রচেষ্টা সমীচীন নয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সংলাপের পরিবর্তে ব্ল্যাকমেইল করার যে নীতি মার্কিন সরকার গ্রহণ করেছে, তা ভুল ও অন্যায়। আমেরিকার ভুল নীতির কারণে এখন আর বিশ্বের কেউ ওয়াশিংটনকে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। একই সঙ্গে তিনি ইরানকে একঘরে করে রাখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ট্রাম্প ইরানকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছে তেহরান।

অথচ সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিতিশীলতার পেছনে আমেরিকা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft