1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা

বিজেপি নেতার বাংলাদেশ দখলের হুমকি

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে গায়ের জোরে হিন্দুদের ধর্মান্তরিত ও মন্দির দখল হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সুব্রামাণিয়াম স্বামী। এটা বন্ধ না হলে বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছেন তিনি।

রবিবার সকালে আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় সংবাদ সম্মেলনে সুব্রামাণিয়াম এ কথা বলেন।

তার সাফ কথা, ‘শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু মুসলিমদের হিন্দুদের গায়ের জোরে ধর্মান্তকরণ ও মন্দির ভাঙার তাণ্ডব বন্ধ করতে হবে।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘হিন্দুদের বিরুদ্ধে পাগলামি বন্ধ না হলে বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।’

শুধু বাংলাদেশ নয়, এদিন পাকিস্তানের সঙ্গেও যুদ্ধের দামামা বাজাবার চেষ্টা করেন ভারতীয় রাজ্যসভার এই প্রবীণ সদস্য। তিনি পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘চাপরাশি’ বলে মন্তব্য করেন।

তার মতে, ‘ইমরান বা অন্য কেউ নামেই প্রধানমন্ত্রী। আসলে সবাই সেনাবাহিনী বা আইএসআইয়ের চাপরাশি।’ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে শুধু চাপরাশি বলেই থেমে থাকেননি তিনি।

তিনি বললেন, পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আগে তো দুভাগ হয়েছে। এবার চার ভাগ করতে হবে। বালুচি, সিন্ধি, পোকতোনি ও পাকিস্তানকে আলাদা করে দিতে হবে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও এদিন ফের বিতর্কিত মন্তব্য শোনা যায় সুব্রামাণিয়ামের মুখে। বললেন, জিনিসপত্রের দাবি বা অর্থনীতি দিয়ে ভোট হয় না। হিন্দুত্ব আর দুর্নীতিই হবে ভোটের মূল ইস্যু।

এটাকে কাজে লাগিয়েই জিতবে বিজেপি। বাড়বে আসনও। হিন্দুত্বের প্রশ্নে এদিন তিনি ফের দাবি করেন, ভারতের তিন হিন্দু মন্দির পুনরুদ্ধার করতে হবে। অযোধ্যার রামমন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির ও মথুরার কৃষ্ণ মন্দিরের কথা বলেন তিনি।

তার মতে, ‘এই তিন মন্দিরসহ ৪০ হাজার মন্দির মুসলিম আগ্রাসনের সময় ধ্বংস হয়েছে। তবে তিনটি মন্দির মুসলিমরা স্বেচ্ছায় দিলে বাকি সব মন্দির ছেড়ে দিতে আমরা প্রস্তুত। না হলে সবই আমরা দখল করে নেব। এটাই হলো হিন্দুদের শ্রীকৃষ্ণ প্যাকেজ।’

এদিন ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘জালিয়াত’ বলে উল্লেখ করেন সুব্রামাণিয়াম। সোনিয়া গান্ধীকে দুর্নীতির দায়ে ন্যাশনাল হেরাল্ড মামলায় জেলে পাঠানোরও হুমকি দেন তিনি। তবে রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতীয় রাজনীতি তোলপাড় হলেও তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।

ভারতের স্বাধীনতাসংগ্রাম প্রসঙ্গে বলতে গিয়ে সুব্রামাণিয়াম মন্তব্য করেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্তালিন খুন করিয়েছিলেন। বিজেপির সাংসদ হয়েও এদিন তার মুখে শোনা গেছে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরূপ সমালোচনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft