1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির দাবি অবাস্তব, মানার সুযোগ নেই: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

নির্বাচন সামনে রেখে গতকালের সমাবেশে বিএনপি যে ৭ দফা দাবি উত্থাপন করেছে সেগুলোকে ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা মানার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একাদশ নির্বাচন উপলক্ষে ০১ অক্টোবর সোমবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ থেকে আগামী নির্বাচন সামনে রেখে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

এসব দাবির মধ্যে রয়েছে—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ বাতিল করা।

সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করা ইত্যাদি।

তবে বিএনপির এসব দাবিকে ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের এই সাত দফা দাবি অযৌক্তিক-অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী।

কাজেই এসব অবাস্তব প্রস্তাব এ সময়ে আর এক মাস পরে শিডিউল, এ সময়ে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।’ এ ছাড়া বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সহিংসতা ও নাশকতার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় জাতীয় নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের গণসংযোগ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!