1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশ ব্যাংকের বইয়ে ‘ইতিহাস বিকৃতি’ তদন্তের নির্দেশ হাই কোর্টের - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ‘ইতিহাস বিকৃতি’ তদন্তের নির্দেশ হাই কোর্টের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ নামক বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্তে একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে একটি অনুসন্ধান কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অর্থ সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

রিটকারী কাজী এরতেজা হাসান বলেন, ‘২০১৮ সালে এসেও কিছু ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চায়। এ কারণেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ কয়েকজন মিলে কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাস বইয়ে ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করেছে। এমন অন্যায় মানতে পারিনি বলেই মহামান্য হাইকোর্টে ষড়যন্ত্রকারীদের বিচার চেয়ে রিট করেছি।’

আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে ২০১৩ সালে বইটির পাণ্ডুলিপি তৈরি ও প্রকাশনার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে উপদেষ্টা কমিটি ও সম্পাদনা কমিটি নামে দুটি পৃথক কমিটিও করা হয় সে সময়। পাণ্ডুলিপি চূড়ান্ত করার পর ২০১৭ সালে ডিসেম্বরে প্রকাশিত হয় ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’। গত ২৫ মার্চ অনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন বর্তমান গভর্নর ফজলে কবির।

বইটিতে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের নাম থাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থটি। বইটি নিয়ে সমালোচনা শুরু হলে গত ১৫ সেপ্টেম্বর বইটি নতুন করে সম্পাদনা করা সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!