1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

বর্তমান সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মাহমুদ হাসান রিপন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, আওয়ামী লীগ সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ সহ অবস্থানে সরকার বিশ্বাসী। যার যার ধর্ম তার তার, আনন্দ উৎসব সবার। দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শারদীয় দূর্গোৎসব পালন করে আসছে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

বিএনপি, জামাত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়েছে। পুজা মন্ডপ ভাংচুর করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোন দিন ক্ষমতায় আসতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আজ বুধবার সন্ধ্যায় বোনারপাড়া সার্বজনিন কেন্দ্রীয় মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক এ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটু, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, পুজা উদযাপন কমিটির পক্ষে উত্তম কুমার পাল, জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, ভরতখালী ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সামছুল আজাদ শীতল, যুব ও ক্রিড়া সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান শিপন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।

এর পূর্বে মাহমুহ হাসান রিপন সাঘাটা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft