1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‘পূণ্যভূমির শপথ নিয়েছি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো’

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বক্তারা বলেছেন, সাত দফা বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। সিলেটের পূণ্যভূমি থেকে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার শপথ নেয়া হয়েছে।

সমাবেশে জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, শাহজালাল ও শাহপরানের মাজারে আমরা শপথ নিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার আদায় করতে চাই। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার আদায় করতে চাই।

শাহজালাল ও শাহপরান কোন দিন পরাজিত হন নাই, এই ঐক্যফ্রন্টও পরাজিত হবে না। শেখ হাসিনার পাতা ফাঁদে আমরা পা দেবো না। আজকের যাত্রা থেকে অনুমান করেন সারা দেশে সামনের দিনে কি হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া এখন জেলে, শেখ হাসিনা কী জানেন খালেদা জিয়া ওই জেল থেকে বের হলে কে ওই জেলে যাবে।

তিনি বলেন, নির্বাচনে যাবো। তার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। যাওয়ার রাস্তা শেখ হাসিনা দেখতে না পেলে জাতীয় ঐক্য সেই রাস্তা দেখিয়ে দেবে।

খেলাফত মজলিস এর মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এই অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। তা না হলে নির্বাচন হবে না। নির্বাচন হতে দেবো না।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সব পদক্ষেপে এলডিপি সমর্থন করে। সব কার্যক্রমে সঙ্গে থাকবে আজকের এই ময়দান থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি বলেন, ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি বাস্তবায়ন করেই এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলায়েত ইসলাম বলেন, সমস্ত জনগোষ্ঠি একটি দাবি নিয়ে এসেছে। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে ভোট দিতে চাই।

জাতীয় পাটির্র (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, দেশে রাজনৈতিক মাঠে একের পর এক নাটক হচ্ছে। শাসক গোষ্ঠি দিশেহারা হয়ে গেছে।

এর কারণ আজ জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। এর কারণ সারা দেশে বিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। কোন শক্তি নাই এই ঐক্যকে বিনষ্ট করার। ঐক্যফ্রন্টের ভয়ে সরকার কাঁপছে। জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমস্য সচিব আ ব ম মোস্তফা আমীন বলেন, অহিংস আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। আমাদের বিরোধীরা আমাদের উত্তেজিত করতে চাইবে। আমরা সে পথে যাব না।

জেএসডির সহ সভাপতি তানিয়া রব বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই। বেগম জিয়াকে কেন মুক্তি দেয়া হচ্ছে না। সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে। ছোট বড় সবাই মিলে ঐক্য গড়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft