1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ।। হুমকির মুখে ৫০ মিটার বাধ।। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন নবাগত জেলা প্রশাসক

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

সরকারী নির্দেশ উপেক্ষা করে গাইবান্ধার পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ অব্যাহত রেখেছে বেশ কয়েকটি ইটভাটা মালিক।ফলে হুমকির মুখে পরেছে করতোয়া নদীর উপর নির্মিত পানি উন্নয়ন বোর্ডের ৫০ মিটার বাধ।এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, গত মাসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের গুরুত্বপুর্ন সড়ক মহাসড়ক – ও পানি উন্নয়ন বোর্ডের বাধের উপর সকল প্রকার ট্রাক্টর ও ইন্জিন চালিত কাকরা ভটভটি চলাচলের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপক প্রচারণা চালানো হয়।

কিন্ত বিধিবাম! প্রচার প্রচারনার পর গুরুত্বপুর্ন সড়ক মহাসড়ক ও বাধে এসব যান চলাচল বন্ধ হয়ে যায়।সম্প্রতি বেশ কয়েকটি ইট ভাটা মালিক করতোয়া বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার ফলে বাধের ৫০ থেকে ১০০ মিটার জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।

গত কয়েক দিন আগে এলাকাবাসী ও সংবাদকর্মীরা উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেনের হস্তক্ষেপ কামনা করলে তিনি ব্যবস্থা গ্রহনের নামে সময় ক্ষেপন করেন।ভুক্তভোগীরা দুই দিন অতিবাহিত হলে আবারো সহকারী কমিশনারের হস্তক্ষেপ কামনা করলে তিনি বিষয়টি ইউ এন ও পলাশবাড়ীকে অবগত করার কথা বলেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম জানান আমি এসি ল্যান্ডকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

জেলার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানান, ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা জানান বাধের উপর এসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য ইউএনও পলাশবাড়ীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ বাধের উপর এসব যানবাহন চলাচল বন্ধ না করা হলে আগামীতে নদ নদীর পানি বৃদ্ধি হলে বাধ ভেঙ্গে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে পরবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft