1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জনসমাগম দেখে সরকারের কাঁপুনি ধরেছে: রুহুল কবির রিজভী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

জনসমাগম দেখে সরকারের কাঁপুনি ধরেছে: রুহুল কবির রিজভী

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

বিএনপির জনসমাগম দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্ভট কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘রাষ্ট্রীয় কোষাগারের টাকা, বিপুল পরিমান চাঁদাবাজির টাকা খরচ করেও সমাবেশে মানুষ আনতে পারেন না, আবার কিছু লোক এলেও ধরে রাখতে পারেন না ক্ষমতাসীন নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে দলের প্রায় চারশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘পথে পথে সরকারি আক্রমণের বাধার মুখেও এত বিপুল মানুষের বিএনপির সমাবেশ দেখে তাঁরা হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন।

একতরফাভাবে নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী নেতারা কত তামাশা দেখাচ্ছেন আর কত যে উদ্ভট কথা বলছেন, তার শেষ নেই।’

আওয়ামী লীগ এখন হতভাগ্য, দেউলিয়াগ্রস্ত—এমনটা উল্লেখ করে রিজভী আরো বলেন, ‘সে জন্যই খাপছাড়া কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জনসভায় বিপুল সমাগম দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে। সে জন্যই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তারকে সরকার রক্ষাকবচ মনে করছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!