1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জঙ্গিবাদ-মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : আইজিপি

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন পুলিশ জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে পুলিশ। জঙ্গিবাদ-মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এটা প্রমাণ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি বলেন, ২০১৩ ও ২০১৪ সালে আমাদের বেশ কয়েকজন সহকর্মীসহ ১২জন নিরীহ নাগরিককে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেট্রোল-সন্ত্রাস ও আগুন সন্ত্রাস তারা যেসময় করেছিল আবারো এধরনের পরিকল্পনা করা হতে পারে সাধারণ জনগণকে জিম্মি করে। আবারো সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। সুতরাং পুলিশ যে কোনো ধরণের অপতৎপরতা, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সর্বশক্তি ও সাহস মেধা দিয়ে রুখে দেবে।

তিনি উল্লেখ করেন, পলাশবাড়ী নবনির্মিত এ থানা ভবনটি সৌন্দর্য্যরে জন্য নয়, বিনোদনের কেন্দ্র হিসেবে নয়, অত্র এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য ভবনটি  নির্মিত হয়েছে। আর কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় নিজেদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।

আজ সোমবার (১লা অক্টোবর) সকালে গাইবান্ধার পলাশবাড়ী নবনির্মিত থানা বহুতল ভবন শুভ-উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।   গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক পিপিএম, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল। সার্বিক তত্ত্ববাধানে ছিলেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (চার্জ) মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আইজিপি থানা চত্ত্বরে একটি পলাশ ফুলের চারা রোপন করেন। পরে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft