1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন সেবাস্টিন রেমা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক কে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, ফুলের শুভেচ্ছা জানান, তিনি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জান্নান,নতুন জেলা প্রশাসক এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমা।
মঙ্গলবার (০৯ অক্টোবর) বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) রোকসানা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম সাদেকুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগন, সহকারি কমিশনার (এনডিসি) আশিক রেজাসহ কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেবাস্টিন রেমা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেধাবী এবং চৌকস এই কর্মকর্তা একজন দক্ষ এবং সৎ বলে সর্বমহলে বেশ পরিচিত। তাঁর সততা, নিষ্ঠা, দেশ প্রেম এবং কর্মদক্ষতার জন্য তিনি অনেকবার প্রশংসিতও হয়েছেন। একাধিকবার সেরা পদকও অর্জন করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির সরকারী গেজেটে ১০ জনের নাম ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব দেওয়ান মাহবুব রহমানের স্বাক্ষরিত ওই পরিপত্রে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব উপসচিব সেবাস্টিন রেমা (৬৮৬১) কে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা হয় ।
সেবাস্টিন রেমা এর বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি বাংলাদেশে গারো জাতির মধ্য থেকে প্রথম উপ-সচিব এবং জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন ।
এদিকে,গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft