1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহ সময় লাগবে: মেডিকেল বোর্ড - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহ সময় লাগবে: মেডিকেল বোর্ড

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. আব্দুল জলিল চৌধুরী।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের কেবিনে গেছেন বিএসএমএমইউর পরিচালক ও মেডিকেল বোর্ডের সদস্যরা। সোমবার দুপুর ১টার দিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মেডিকেল বোর্ডের সদস্যরা।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।

এর আগে সকালে খালেদা জিয়াকে দেখতে মেডিকেল বোর্ডের সদস্যরা বিএসএমএমইউতে যান বলে জানান মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী।

তিনি বলেন, ‘ম্যাডামের কেবিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুজন সিনিয়র চিকিৎসক আছেন, যাঁরা ম্যাডামের সামগ্রিক কেস হিস্ট্রি জানবেন এবং এক্সামিন করবেন। পরে তা লিখিত আকারে আমাদের (মেডিকেল বোর্ড) কাছে জমা দেবেন। ইতিহাস দেখে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সোমবার (৮ অক্টোবর) আমরা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর চিকিৎসার একটি স্পেশাল ফরমেট তৈরি করব। সে অনুযায়ী তার অধিকতর উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমরা।’

এর আগে রবিবার (৭ অক্টোবর) মেডিকেল বোর্ডের এই চিকিৎসকরা দুপুরের দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে যান। কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় সাক্ষাৎ পাননি তারা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. আবদুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন), অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (রিউম্যাটোলজি), অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি (কার্ডিওলজি), অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত (অর্থোপেডিক সার্জারি) ও সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!