1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

আইয়ুব বাচ্চুর জানাজায় হাজারো মানুষের ঢল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

জুমার নামাজ শেষে প্রিয় শিল্পীর জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত-অনুরাগীরা। জানাজায় অংশ নেন সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সাংবাদিক, সুশীল ব্যক্তিবর্গ ও হাজারও সাধারণ মানুষ।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা আবু সালেহ সাইফুল্লাহ।

সুশৃঙ্খলভাবে জানাজা অনুষ্ঠিত করতে জাতীয় ঈদগাহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব সদস্য।

প্রথম জানাজার পর আইয়ুব বাচ্চুর মরদেহ মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়ার কথা। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

গতকাল বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু মারা যান। তার আকস্মিক মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাধারণ মানুষ।

বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে জানাজার জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ আনা হয় জাতীয় ঈদগাহ ময়দানে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft