1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

অনুসন্ধানী প্রতিবেদন করলে ভয়ের কিছু নেই: ইকবাল মাহমুদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে যে কোনো অনুসন্ধানী প্রতিবেদন করলে ভয়ের কিছু নেই বা হয়রানি করা হবে না বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার বিকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে দুদক বিটের সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ,স্বাগত বক্তব্য রাখেন র‌্যাকের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মিজান মালিক প্রমুখ।

তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সত্য প্রকাশ করবেন। আমি আপনাদের পক্ষে বলতে চাই, আমার বিরুদ্ধেই হোক, দুদকের বিরুদ্ধে হোক, কোন কর্মকর্তার বিরুদ্ধে; আপনারা লিখবেন। অনুসন্ধানের তথ্য যদি আপনারা না দেন তাহলে প্রতিষ্ঠান চলবে না। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ না করেন, আমি শুধরাবো না। আপনারা প্রশ্ন করবেন, কিছু উত্তর দেবো, সব প্রশ্নের উত্তর হয়তো আমি দেবো না, দিতেও পারবো না। সাংবাদিকিতার মূল বিষয় হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। সাংবাদিকতা চলমান থাকুক। আপনারা নিরুৎসাহিত হবেন না।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ৫৭ ধারা বা ডিজিটাল আইন সম্পর্কে তেমন ধারণা নেই। তবে আপনাদের কোন ভয়ের কারণ নেই। দুদকের প্রতিষ্ঠানিক বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন। দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে। দুদকের পক্ষ থেকে কোন প্রতিবেদনের জন্য কোন মামলা টামলা হবে না। এমনকি এখন পর্যন্ত কোন প্রতিবেদনের জন্য দুদকের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়নি। অনুসন্ধান করবেন, আপনাদের কোন ভয় নেই। নির্ভয়ে আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করবেন।

ইকবাল মাহমুদ বলেন, নতুন মেধাবিরা ছেলেরা সাংবাদিকতা পেশায় আসছে, এটা আশায় দিক। একটি ভিশনারী সমৃদ্ধ রাষ্ট্রের অস্তিত্ব জানান দিতে হলে সাংবাদিকতার মাধ্যমে দিতে হবে।

রিপোর্টাস অ্যাগেইনেস্ট করাপশন ( র‌্যাক) ও পিআইবির যৌথ উদ্যোগে তিন দিনের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft