সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

স্টপেজ ছাড়া থামবে না, হেলমেট ছাড়া তেল নয়’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

‘স্টপেজ ছাড়া থামবে না, হেলমেট ছাড়া তেল নয়’ এই শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচী গাইবান্ধার বিভিন্ন সড়কে মাসব্যাপী কর্মসূচী অব্যাহত রয়েছে। সদর ট্রাফিক পুলিশের আয়োজনে মঙ্গলবার গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক সংলগ্ন আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে শিক্ষা প্রতিষ্ঠানটির সম্মুখে পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে সড়কের পাশে মানববন্ধন ও বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা ও ট্রাফিক সচেতনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ময়নুল হক, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান, আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালক নুরুল আলম, শিক্ষার্থী এম. মাহমুদুল ছাদাত, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা গাড়ি চালানের সময় মাদক ও ধুমপান বর্জন করা, ‘স্টপেজ ছাড়া না থামানো, হেলমেট ছাড়া গাড়ি চালকদের নিকট জ্বালানি তেল প্রদান বন্ধসহ সকল ট্রাফিক আইন মেনে চলে যানবাহন দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখার জন্য পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft