সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

রংপুরের ধরলায় নদীর পানি বৃদ্ধি: হুমকিতে বিভিন্ন স্থাপনা

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

রংপুর বিভাগের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নির্মাণাধীন ধরলা সেতুর পশ্চিম প্রান্ত থেকে নদীর স্রোতে সোজাসুজি সোনাইকাজী গ্রামের ভূখণ্ডে আঘাত করার কারণে দুই দিনে ধরলার ভাঙনে নদী নিকটবর্তী সোনাইকাজী গ্রামের বেড়িবাঁধ, আবাদি জমি, বাগান, বাঁশঝাড়, বসতভিটাসহ নদীতে বিলীন হয়ে গেছে। নির্মাণাধীন ধরলা সেতুর এক কিলোমিটার দক্ষিণে সোনাইকাজী এলাকায় ধরলা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নির্মাণাধীন সেতুর এ্যাপ্রোচ সড়কে বাধাপ্রাপ্ত হয়ে নদীর তীব্র স্রোতে সোজাসুজি এই এলাকায় আছড়ে পড়ছে। ফলে অব্যাহত ভাঙনের ফলে সোনাইকাজীর ১৫টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। মারাত্মক ভাঙনে হুমকির মুখে রয়েছে সোনাইকাজী মসজিদ, রামপ্রসাদ ও প্রাণকৃষ্ণ গ্রাম, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান। এলাকার হাছেন আলী জানান, দশ ভাইয়ের পয়ত্রিশ বিঘা জমি ছিল। নদী ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ধরলাসহ কুড়িগ্রামের বেশ কয়টি নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাও জানান, ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বৃদ্ধির খবর পেয়েছি। পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft