1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি-জামায়াত ইসলামের কল্যাণে কোনো কাজই করেনি: হানিফ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

বিএনপি-জামায়াত ইসলামের কল্যাণে কোনো কাজই করেনি: হানিফ

  • আপডেট হয়েছে : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইসলাম ধর্ম কারো রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার হতে পারে না। অথচ ইসলামের নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী রাজনীতি করছে।
আজ রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। আলেমদের জন্য শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করেছেন। সারা বিশ্ব আজ তাঁকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে চিহ্নিত করেছে।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। অথচ ইসলামের জন্য করেছে এমন একটি কাজের নজিরও তারা দেখাতে পারবে না। এই ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতেই গড়া প্রতিষ্ঠান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন, এ দেশ থেকে মদ, জুয়া, হাউজি নিষিদ্ধ করেছিলেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দেশে তরুণ সমাজের নীতি-নৈতিকতার বিপর্যয় ঘটেছে। একমাত্র আলেম সম্প্রদায়ই পারে ঈমান ও আকীদার প্রচার করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে। তাই দেশ ও জাতির কল্যাণে দেশের আলেম সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, ইসলাম ধর্ম সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই নাযিল হয়েছে। মানুষের কল্যাণের যে দর্শন ইসলাম ধর্মে আছে তা অন্য কোন ধর্মে নেই। তাই শান্তির ধর্ম ইসলামকে যেন কখনোই ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা দখলের হাতিয়ার করতে না পারে সেজন্য আলেম সমাজকেই বড় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মেহাম্মদ আফজাল বলেন, কুরআন সুন্নাহর আলোকে দ্বীনের দাওয়াত দিতেই নবীজী পৃথিবীতে এসেছিলেন। নবীজীর সেই ইসলামকেই বিকৃত করছে জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক জালাল আহমেদসহ পরিচালকগণ উপস্থিত ছিলেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft