শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি আরিফ আলভি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিঅাই) মনোনীত প্রার্থী ডা. আরিফুর রেহমান আলভি। নর্বনির্বাচিত রাষ্ট্রপতিকে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সরকারিভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলার কথা বলা হলেও প্রাথমিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন দলের এ নেতা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তান নির্বাচন কমিশন বলছে, বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় সংসদ এবং সিনেটের ৪৩০ ভোটের মধ্যে আরিফুর রেহমান আলভি পেয়েছেন ২১২টি, জমিয়াত উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) ফজল উর-রেহমান ১৩১ এবং পাকিস্তান পিপলস পার্টি’র (পিপিপি) আইতাজ আহসান পেয়েছেন ৮১ ভোট। এছাড়া ভোট বাতিল হয়েছে ৬টি।

বেলুচিস্তান রাজ্যসভার ৬১ ভোটের মধ্যে ভোট পড়েছে ৬০টি। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন। পাকিস্তানের ডন নিউজ টিভি বলছে, প্রদেশের নির্বাচিত ৬০ সাংসদের ভোটের মধ্যে পিটিআইয়ের আলভি পেয়েছেন ৪৫ ভোট।

সিন্ধু প্রদেশের রাজ্যসভায় পাকিস্তান পিপলস পার্টির আহসান পেয়েছেন ১০০টি এবং পিটিআইয়ের আলভি পেয়েছেন ৫৬টি ভোট। একটিমাত্র ভোট পেয়েছে জামিয়াত উল ইসলামের রেহমান এবং একটি ভোট নষ্ট হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজ্যসভার মোট ১০৯ ভোটের মধ্যে আলভি ৭৮, রেহমান ২৬ এবং আহসান পেয়েছেন ৫ ভোট।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলভি বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে পিটিআইয়ের মনোনীত প্রার্থী এই নির্বাচনে জয়ী হয়েছে। আমি ইমরান খানের কাছেও কৃতজ্ঞ যে তিনি আমাকে এতবড় একটি দায়িত্বের জন্য মনোনয়ন দিয়েছেন।

নবনির্বাচিত এই প্রসিডেন্ট বলেন, আজ থেকে আমি শুধু পিটিআইয়ের মনোনীত রাষ্ট্রপতি নই। আমি এখন পুরো জাতির এবং সব দলের রাষ্ট্রপতি। আমার কাছে সব দলের সমানাধিকার থাকবে।

প্রসঙ্গত, নবনির্বাচিত প্রসিডেন্ট ডা. আরিফুর রেহমান আলভি প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্টবন্ধু। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft