শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পলাশবাড়ী থানা বিএনপি’র আয়োজনে শনিবার সকালে উপজেলা সদরের কালীবাড়ীস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানা বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, গাইবান্ধা শহর বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান শহীদ, থানা বিএনপি’র সদস্য সচিব মওদুদ আহম্মেদ, সদস্য মুকুল আহম্মেদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম রাজা, আবুল বাশার লিটন, আব্দুল রউফ আঞ্জু প্রধান, আউয়াল প্রধান, আবুল কালাম আজাদ, সদর বিএনপি সভাপতি শরিফুজ্জামান শরিফ, থানা যুবদল আহবায়ক মুশফিকুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক আব্দুল মোত্তালেব সরকার বকুল, জেলা ছাত্রদল সংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, স্বেচ্ছাসেবকদল সভাপতি মমিনুল ইসলাম মমিন,শ্রমিকদল নেতা হযরত আলী, ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, রাজু সরকার ও শামীম রেজা,সাগর সরকার মিনু, প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তরা,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft