সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

পলাশবাড়ীতে বজ্রপাতে অষ্টম শ্রেনীর ছাত্রের মৃত্যু,

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জামালপুর গ্রামে পলাশবাড়ী ষ্টুডেন্ট কেয়ার সেন্টারের অষ্টম শ্রেনীর ছাত্র ফয়সাল (১৪) নামে এক কিশোর বজ্রপাতে মৃত্যু হয়েছে । আজ ১২ সেপ্টম্বের বুধবার আনুমানিক বেলা ১২ টা ৪৫ মিনিটের সময় বাড়ীর পাশে আবাদী জমিতে বৃষ্টি মধ্যে বেড়াতে গেলে বজ্রপাতে আহত হয়ে পড়ে যায় এ ঘটনার প্রায় পৌনে এক ঘন্টা পর প্রতিবেশী সাজু মিয়ার স্ত্রী সাহেদা বেগম পড়ে থাকতে দেখে চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওয়াজেদ মিয়া এ কিশোর কে মৃত ঘোষনা করেন । এদিকে বজ্রপাতে এ কিশোরের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে এ কিশোরকে দেখতে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে কিশোরের বাড়ীতে । বজ্রপাতে নিহত কিশোর উপজেলা সদরের জামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত এর ভাতিজা বজ্রপাতে নিহত কিশোরের পরিবার কে জেলা প্রশাসনের পক্ষ হতে ১০ হাজার টাকা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft