শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ে বাছাইয়ের শুভ-উদ্বোধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-এর ইউনিয়ন পর্যায়ে বাছাই পর্বের শুভ-উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই টুর্ণামেন্টের শুভ-উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগ নেতা রেজানুর রহমান ডিপটি, নির্মল মিত্র ও লাবলু মিয়াসহ টুর্ণামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর স্থানীয় এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পলাশবাড়ী এবং বরিশাল ইউনিয়ন টিমের মধ্যে খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। কোন ইউনিয়ন কোন ইউনিয়নের প্রতিপক্ষ হয়ে খেলবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হয়। ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft