সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পরমাণু নিরস্ত্রীকরণের বল এখন আমেরিকার কোর্টে: কিম জং-উন

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য তিনি আর এককভাবে কোনো পদক্ষেপ নেবেন না। এর পরিবর্তে তিনি এরইমধ্যে পিয়ংইয়ং’র পক্ষ থেকে নেয়া পদক্ষেপগুলোর বিপরীতে আমেরিকা কী করে সেটা দেখার জন্য অপেক্ষা করবেন।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো গত রোববার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কিম এসব কথা বলেন।

ম্যাতভিয়েঙ্কো সোমবার ওই সাক্ষাতের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে জানিয়েছেন, কিম তাকে সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ না নেয়া পর্যন্ত উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আর কোনো কাজ করবে না।

রুশ পার্লামেন্ট স্পিকার বলেন, উত্তর কোরিয়া চায় তারা যতটুকু অগ্রসর হবে আমেরিকার পক্ষ থেকে ততটুকু অগ্রসর হতে হবে। পিয়ংইয়ং’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় কিম জং-উন ক্ষোভও প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার নেতা বলেছেন, তার দেশ সব কাজ শেষ করার পর আমেরিকা কি করে সেটা দেখার জন্য অপেক্ষা করতে পারবে না।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা এবং একটি পরমাণু স্থাপনা ধ্বংস করাকে ম্যাতভিয়েঙ্কো ‘দুটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে প্রশংসা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বিরল বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হন দুই নেতা। ওয়াশিংটন বলছে, উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করার পরই কেবল দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু পিয়ংইয়ং ওয়াশিংটনের এ দাবি মেনে নিতে প্রস্তুত নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft