1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধার পল্লীতে ১৯৪১ সালে স্থাপিত ছোট নারিচাগাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসাটি এখনও অবহেলিত - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

গাইবান্ধার পল্লীতে ১৯৪১ সালে স্থাপিত ছোট নারিচাগাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসাটি এখনও অবহেলিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারিচাগাড়ী গ্রামে ১৯৪১ সালে স্থাপিত ছোট নারিচাগাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা সংস্কার, মেরামত ও নির্মাণের অভাবে এখনও অবহেলিত। দেখার কেউ নেই। প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ত্যাগ তিতিক্ষা ও সুনামের সাথে পরিচালিত মাদ্রাসাটির শিক্ষার উপজেলার অন্যান্য মাদ্রাসার তুলনায় কোন অংশেই কম নয়। ফলাফল ভালো হওয়ায় ডিগ্রী মাদ্রাসাটিতে উন্নয়নের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেক নজর নেই। নেই কোন আন্তরিকতা।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে ১শ’ ১৮ বছর যাবৎ এই মাদ্রাসার পাঠদান কর্মসূচী চলছে। পাবলিক পরীক্ষার ফলাফলও আশানুরূপ। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর নুর জানান, ১৯৪১ সালে স্থাপিত মাদ্রাসাটি ১৯৮৫ সালে এমপিও ভূক্তির মধ্য দিয়ে ৩২ জন শিক্ষক-কর্মচারী নিয়ে মাদ্রাসাটি বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ শতাধিক। অতি প্রাচীন মাদ্রাসা হিসেবে উন্নয়নের পাশাপাশি একটি একাডেমিক ভবন নির্মানের প্রয়োজন। তার সাথে মাদ্রাসাটিতে বিজ্ঞান শাখা চালু করা আবশ্যক। কিন্ত তা না থাকায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
অধ্যক্ষ আরো জানান, যেহেতু মাদ্রাসাটি অতি প্রাচীন, সেহেতু পল্লী এলাকায় শিক্ষা বিস্তারে বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ প্রয়োজন। তিনি স্থানীয় এমপি’র দৃষ্টি আকর্ষণ করে পল্লী অঞ্চলে অবস্থিত মাদ্রাসা উন্নয়নসহ একটি একাডেমিক ভবন নির্মাণের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!