সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

২৭ নয়, ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা করতে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনসমাবেশের যে ঘোষণা দিয়েছিল বিএনপি, তা পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেস্বর শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসমাবেশ করবে দলটি।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ২৭ সেপ্টেম্ববরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর শনিবার বিএনপি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ইতোমধ্যে গণপূর্ত ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। জনসভাটি সফল করার জন্য দলের নেতাকর্মীরা পুরোদমে কাজ করছে। আমরা আশা করি সরকার এই গণতান্ত্রিক সমাবেশের অনুমতি দিবে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft