শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সুন্দরগঞ্জে বন্যায় ২৪ বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যায় ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত এক সপ্তাহ থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যা দেখা দেয়ায় চরাঞ্জলসহ নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়। এতে করে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়। বন্যায় নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে উজান বুড়াইল, ভোরের পাখি, ভাটিবুড়াইল, চর কাপাসিয়া, পাগলার হাট, লাঠশালার চর, বোচাগাড়ি, হরিপুর বিএসএম, রাঘব, পাড়াসাদুয়া, মাদারীপাড়া, উজান তেওড়া, পূর্ব লালচামার, বোচাগাড়ি ভুইঞাপাড়া ও মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৪টি বিদ্যালয়। বুধবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষা পরিদশন টিম বন্যায় নিমজ্জিত প্রতিষ্ঠানগুলো নৌকা যোগে দিনভর পরিদশন করে জানান, প্রতিষ্ঠান গুলোতে পানি উঠায় শিক্ষার্থী শূণ্য হয়ে পড়ায় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানসহ কার্যক্রম সাময়িকভাবে স্থাগিত রাখা হয়েছে। এছাড়া বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের ফলে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft