1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিনহা বইটি এসময় প্রকাশ না করলেও পারতেন: সেতুমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

‘সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বইটি এ সময় প্রকাশ না করলেও পারতেন। অন্য কোনো সময় প্রকাশ করতে পারতেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আরিফুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘ডিজিটাল ক্রাইমরোধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এতে কারো কোনো উদ্বেগ, উৎকণ্ঠার বা আতঙ্কের কারণ নেই। আমরা আশা করি, এতে স্বাধীন সাংবাদিকতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে কোনো বাধা আসবে না, সাংবাদিকরাও ক্ষতিগ্রস্ত হবেন না।’

ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এ ধরনের প্রক্রিয়ায় সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। আগামী নির্বাচনে আমরা সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হব।’

এসকে সিনহা নির্বাচন সামনে রেখে বইটি কেন প্রকাশ করলেন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই বইয়ের মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচারকারীদের উস্কে দেয়া হয়েছে। একজন সাবেক প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহা বইটি প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় রাখেননি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft