1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে আসছে পুলিশের নতুন ইউনিট

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট আসছে বলে জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে সামগ্রিকভাবে নতুন একটি ইউনিট করা হচ্ছে, ইউনিটটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড় পেলেই আমরা ইউনিটটির মুখ দেখতে পাবো। আমাদের জনবলও রয়েছে, এরইমধ্যে আমরা নিজেদের প্রস্তুত করছি। আমরা সক্ষমতা বৃদ্ধি করছি, সব কৌশল ও পর্যবেক্ষণের জন্য জনবলকে বিদেশে ট্রেনিংয়ে পাঠাচ্ছি।

গুজব ও সাইবার অপরাধের জন্য পুলিশ সদর দফতরে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, এসব অপরাধগুলোর মামলা যাতে সব সময় মনিটর করা যায় সেজন্য একটি সমন্বয় সেল করেছি। যেটা সব ইউনিটের কর্মকাণ্ডগুলো মনিটর করবে এবং আমাদেরকে অবহিত করবে। যাতে কেউই কোন অবস্থাতে গুজব ছড়িয়ে কোন একটি বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।

তিনি বলেন, গত কয়েকদিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল দু’তিনজন মারা গেছে, দু’জন নিখোঁজ রয়েছে, ফলে সাধারণ লোকজন না বুঝেই গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সর্তক রয়েছি যাতে ভবিষ্যতেও কেউ গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে।

সাইবার ক্রাইম পৃথিবীব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ জানিয়ে আইজিপি বলেন, আমরা আমাদের প্রস্তুত করছি, সাইবার ক্রাইম যাতে সঠিকভাবে মনিটর করতে পারি। ক্রাইমটা খালি চোখে দেখে বোঝা যায় না, তাই সবার কাছেই এটা বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ফাইনালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আর্মস পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জয় করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft