1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ সুদে গৃহঋণের চুক্তি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার বিষয়ে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি ব্যাংক চারটি হলো জনতা, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক।

সমঝোতা চুক্তির মাধ্যমে এই চারটি ব্যাংক থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। তবে এ মুহূর্তে শতভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ সুবিধা পাবেন না।

যে কয়টি মন্ত্রণালয় শতভাগ অনলাইন অটোমেশনের আওতায় এসেছে, সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীই শুধু এই সুবিধা পাবেন।

এই ঋণের আওতায় সর্বোচ্চ ৭৫ লাখ টাকা গৃহঋণ দেওয়া হবে। আর ঋণের সুদহার হবে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।

এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি কর্মচারীরা অবসরের পর যাতে নিশ্চিত আশ্রয় পায়, এর মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা হলো।

তিনি আরো বলেন, এটা শুধু যাদের উচ্চ বেতন আছে তাদের জন্যই নয়, বরং সবার জন্য।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft