1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কর্মসূচি হচ্ছে, ৩ অক্টোবর জেলা পর্যায়ে সমাবেশ ও ডিসি বরাবর স্বারকলিপি প্রদান ও ৪ অক্টবর মহানগরে সমাবেশ করবে বিএনপি।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিল ঘোষণার আগেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সব মামলা প্রত্যাহার করতে হবে। দেশকে রক্ষা করতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে বিএনপি। সংসদ ভেঙে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। ইভিএম ব্যবস্থা বাতিল করতে হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে অচল করে দেবার ষড়যন্ত্র করছেন। আমি বলবো, আপনারা চীনা বাদাম খাওয়ারও সময় পাবেন না। এমনভাবে বিদায় করা হবে।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, তারা মাঠ দখল করবেন, আওয়ামী লীগ কোনদিন শুনবেন আজিমপুর গোরস্থানও দখল করে নেবে। এই অবৈধ সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে।

আজকের জনসভা থেকে যে কর্মসূচি দেওয়া হবে তা সরকার পতনের মধ্যদিয়ে শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft