1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

‘শহীদ মিনার থেকে শনিবার আসছে জাতীয় ঐক্যের কর্মসূচি’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হয়েছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া। আগামী শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় একঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রব বলেন,‘ আমরা গণমাধ্যমকে জানিয়ে গত ১ তারিখ জাতীয় ঐক্যের জন্য সাবেক রাষ্ট্রপতি ও কামাল হোসেনের নেতৃত্বে উনার বাসায় একত্র হই। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজকের এ বৈঠক। আজকে আমরা যুক্তফ্রন্ট এর পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পেশ করেছি। এতে সাক্ষর করেছেন বি চৌধুরী, মাহমুদুর রহমান মান্নাসহ সবাই। জাতিকে আপদের হাতথেকে মুক্ত করতে চাই। আমরা একটি জনগণের শাসন চাই।’

‘জাতি আজ কামাল হোসেন ও বি চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। কবে জাতীয় ঐক্য প্রক্রিয়া শেষ হবে। আজকের আলোচনা মাধ্যমে আমরা অনেক দূর অগ্রসর হব।’

‘একটি অসম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র গঠন করতে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে- যোগ করেন রব। আজকে আমার আমান্ত্রণে এখানে সবাই আসছেন।’

এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রবের উত্তরার বাসায় আসেন আসেন গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা আমিন, পৌঁনে আটটায় আসেন ড.কামাল হোসেন, সঙ্গে আসেন ঢাকসুর সাবেক ভিপি সুলতান এইচ মনসুর। এর পর কামাল আহমেদকে স্বাগত জানান আসম আবদুর রবের সহধর্মিণী।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft