1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শহিদুল আলমের জামিন আবেদন নাকচ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

শহিদুল আলমের জামিন আবেদন নাকচ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, আজ আদালতে শহিদুলের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জামিন চেয়ে শুনানি করেন।

গত ১৪ আগস্ট শহিদুল আলমের পক্ষে জামিন আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে বিচারিক আদালতের প্রতি হাইকোর্টেরও নির্দেশনা ছিল তার জামিন আবেদন আজকের মধ্যে নিষ্পত্তি করতে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানি দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগের দিন রাতে ধানমণ্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

এরই মধ্যে শহিদুল আলমের সমর্থনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভাষাবিদ নোয়াম চমস্কি, লেখক অরুন্ধতী রায়সহ খ্যাতিমান একাধিক লেখক-বুদ্ধিজীবী বিবৃতি দেন। পেন ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক সংগঠনও তার পক্ষে বিবৃতি দিয়েছে। সর্বশেষ আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft