1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচে মারিয়াদের সামনে দাঁড়াতেই পারল না লেবাননি মেয়েরা। এ যেন বাংলাদেশের দারুন জয়। দাপুটে জয়ে নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শীর্ষে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল।

বুধবার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লেবাননকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ।

দলের জয়ে তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র জোড়া গোল করেন। বাকি দুই করেন আনাই মোগিনি ও রোজিনা আক্তার।

বাহরাইনকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আমিরাতকে ৬-৩ ব্যবধানে হারানো লেবানন প্রথম হারের স্বাদ পেল।

এদিকে বাহরাইনকে নিজেদের প্রথম ম্যাচে ১০-০ গোলে গুঁড়িয়ে দিয়ে বাছাই শুরু করে বাংলাদেশ।

এক ম্যাচ বেশি খেলা লেবাননের সঙ্গে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে স্বাগতিকরা।

একাদশ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যাওয়া সাজেদা গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন। তিন মিনিট পর আর ভুল করেননি তিনি। মনিকার বাড়ানো বল গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বের করে নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সাজেদা।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ নষ্ট করেন সাজেদা। গোলরক্ষককে লক্ষ্য করে বাড়ানো ব্যাক পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের গায়ে মারেন তিনি।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। ডি-বক্সের জটলার মধ্যে থেকে সাজেদার বাড়ানো বলে শট নেন তহুরা। বল গোলরক্ষকের গায়ে লাগার পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ায়।

২৩তম মিনিটে আঁখি খাতুনের লম্বা করে বাড়ানো বল তহুরা নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন। তিন মিনিট পর আঁখির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন আনাই।

৪০তম মিনিটে আঁখির বাড়ানো বল ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জালে জড়িয়ে দেন সাজেদা।

দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগটি কাজে লাগিয়ে লেবাননকে আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রতিপক্ষের ভুল থেকে পাওয়া বল বাঁ দিক দিয়ে কোনাকুনি শটে গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

৬৩তম মিনিটে বাঁ দিক থেকে সুলতানার ক্রস থেকে পাওয়া বল বাঁ পায়ের সাইড ভলিতে জালে জড়িয়ে দেন শামসুন্নাহার জুনিয়র।

৭০তম মিনিটে গোলমুখ থেকে ইলামনির শট ফেরান লেবানন গোলরক্ষক। পাঁচ মিনিট পর ইলামনির বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়িয়ে স্কোরলাইন ৮-০ করেন রোজিনা।

শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি সাজেদা। সুলতানার শট গোলরক্ষককে বোকা বানিয়ে গোললাইন পেরুনোর আগে ইলামনি পা ছোঁয়ালেও বল বাইরে দিয়ে যাওয়ায় ব্যবধান আর বাড়েনি।

শুক্রবার ‘এফ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft