1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টিসেবার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫ কোটি ডলারের অনুদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের জন্য সরকারের চলমান স্বাস্থ্যসেবা কর্মসূচি শক্তিশালীকরণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫ কোটি মার্কিন ডলারের অনুদান সহায়তা দেবে। এই অর্থ কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং পরিবার পরিকল্পনায় ব্যয় করা হবে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি অনুদান চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান নিজ-নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়,এই অর্থায়নের উদ্দেশ্য হল কক্সবাজার জেলার স্থানীয় জনগণসহ রোহিঙ্গা শরণার্থীদের জন্য এইচএনপিসহ অন্যান্য সেবা কার্যক্রম অব্যাহত রাখা।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
শফিকুল আযম বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মানবিক কারণেই বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এদের বেশির ভাগই হলো নারী ও শিশু। তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্য সেবার। তিনি বলেন, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বিশ্বব্যাংক তার আঞ্চলিক শরনার্থী তহবিল থেকে ৫ কোটি ডলার দিয়েছে। উন্নয়ন সহযোগীরা তাদের দেওয়া প্রতিশ্রতির অর্থ ছাড় করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চিমিয়াও ফান বলেন,কুতুপালং ক্যাম্পসহ কক্সবাজারে প্রায় দশ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তারা এখন বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে।তাদের স্বাস্থ্য সেবার প্রয়োজন। বিশ্বব্যাংকের এই অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৫ কোটি ডলারের অনুদান সহায়তার মধ্যে ৪১ দশমিক ৬৭ মিলিয়ন পাওয়া যাবে বিশ্বব্যাংকের আইডিএ শাখা থেকে এবং ৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার কানাডা সরকারের নিকট থেকে অনুদান পাওয়া আসবে।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft